বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

৪ মাসে এলসি নিষ্পত্তি কমেছে ২৪ শতাংশ

 অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে ২ বছর ধরে চলছে ডলার সংকট। এ সংকটের কারণে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) আমদানি এলসি খোলা কমেছে ১১.৫২ শতাংশ। আর এলসি নিষ্পত্তি কমেছে ২৪.০৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মোট ২ হাজার ১৮২ কোটি ডলারের পণ্য আমদানির এলসি খোলা হয়েছে। আর নিষ্পত্তি হয়েছে ২ হাজার ১৯৭ কোটি ডলারের। আগের বছরের একই সময়ের তুলনায় এলসি খোলা কমেছে ১১.৫২ শতাংশ। নিষ্পত্তি কম হয়েছে ২৪.০৭ শতাংশ।

এসময় সবচেয়ে বেশি আমদানি এলসি খোলা কমেছে ভোগ্যপণ্যের। আলোচ্য এই চার মাসে ভোগ্যপণ্যের এলসি কমেছে ৩৯ দশমিক ০৬ শতাংশ। আর এলসি নিষ্পত্তি কমেছে ২৪.২৬ শতাংশ।

এলসি নিষ্পত্তি কমার তালিকার শীর্ষে রয়েছে মূলধনী যন্ত্রপাতি। চার মাসে এর এলসি নিষ্পত্তি ৫০ শতাংশ কমে ৮৩৩ কোটি ডলারে নেমেছে। এসময় মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ২০.৭৫ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ কমেছে শিল্পের কাঁচামাল। প্রথম চার মাসে এর এলসি নিষ্পত্তি ৩৬ শতাংশ কমে ৬৯১ কোটি ডলারে নেমেছে। আর আমদানি এলসি খোলা কমেছে ১৬.১২ শতাংশ।

এছাড়া পেট্রোলিয়ামের এলসি নিষ্পত্তি প্রায় ১৫ শতাংশ কমে ৩৩১ কোটি ডলার দাঁড়িয়েছে। মধ্যবর্তী পণ্যে কমেছে প্রায় ১২ শতাংশ। অন্যান্য পণ্যের এলসি নিষ্পত্তি ১৩ শতাংশের বেশি কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ