শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর-২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS), শেয়ার প্রতি সম্পদ মূল্য (NAV) এবং ক্যাশ ফ্লোতে (NOCFPS) বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) বেক্সিমকো ফার্মার সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫.২৮ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৪.১০ টাকা।

এদিকে, চলতি হিসাববছরের প্রথমার্ধে বা বিগত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি মোট আয় দাঁড়িয়েছে ১০.৫৮ টাকা। আগের বছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর ২০২৪) যার পরিমাণ ছিল ৭.৮৭ টাকা। অর্থাৎ, অর্ধবার্ষিকীতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ২.৭১ টাকা।

চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ মাসে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) দাঁড়িয়েছে ১১.১৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৬.১৩ টাকা। মূলত ব্যবসায়িক কার্যক্রমে নগদ প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির ক্যাশ ফ্লোতে এই বড় ব্যবধান বা ইতিবাচক পরিবর্তন এসেছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (NAV per share) বেড়ে দাঁড়িয়েছে ১২৯.৬৩ টাকা। যেখানে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতি শেয়ারে সম্পদ মূল্য ছিল ১১১.৩৫ টাকা।

টানা দুই প্রান্তিকে বেক্সিমকো ফার্মার আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ