বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সারাদেশ

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

গ্রেফতারকৃত শিহাব মোল্যা নড়াইল জেলার সদর থানার ডাংগাসিংগা গ্রামের মোঃ গফ্ফার মোল্যার ছেলে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানাধীন হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামের জাহাঙ্গীর এর ভাড়াটিয়া গফ্ফার মোল্যার ভাই ভাই ভাতের হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিহাব মোল্যা (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে তিনশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ