বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

বরুন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে তার সহপাঠিরা।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে তার সহপাঠি ঝিনাইদহ এসএসসি ৯৪’ ব্যাচের শিক্ষার্থীরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাচের শিক্ষার্থীসহ তারা স্বজনরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বরুন ঘোষ হত্যার মুল কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের সকলের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন তারা।

গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চায়ের দোকান মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃত্তর্ তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ