বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

তাড়াশে ১ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৪ শতাধিক

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক হারে শীতকালীন ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আন্তঃ এবং বর্হির বিভাগে শিশু, বয়স্ক ব্যক্তিসহ প্রায় চার শতাধিক ডায়রিয়া ও প্রায় দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগি চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এখনও হাসপাতালে আন্তঃ ও বর্হির বিভাগে চিকিৎসা নিয়েছেন এমন রোগীর অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একাধিক চিকিৎসকরা জানিয়েছেন, এতে আতংকিত হওয়ার কারণ নেই। কারণ সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন হলো চলনবিল অধ্যুষিত তাড়াশে শীতের তীব্রতা বেড়েছে। এতে করে শিশু ও বয়স্ক মানুষের কষ্ট বেড়ে গেছে। গত ১ মা‌সে জরুরী ও বর্হির বিভাগে প্রায় তিন শতাধীক ডায়রিয়া ও দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়েছেন। আর ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত অধিকাংশই শিশু এবং বৃদ্ধ।

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মুলত শীতকালে কখনও কখনও ডায়রিয়া ও নিউমোনিয়ায় প্রকোপ বৃদ্ধি পায়। আর এবারও শীতের তীব্রতা বাড়ার সাথে এ এলাকায় শীতকালীন ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী একটু বেড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আর এমনিতেই বর্তমান সময়ের ডায়রিয়া আক্রান্ত রোগীরা সরকারি এ হাসপাতালে চিকিৎসা নিলে তিন থেকে চার দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। শীতের এ সময়ে সবাইকে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তি‌নি।

সর্বশেষ পাওয়া সংবাদ