বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

তাড়াশে গরু চুরির হিড়িক, গ্রেফতার ২

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল ঘরের ইটের গাথুনী ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়েছে চোরের দল।

শনিবার (১৪ জানুয়ারী) গভীর রাতে উপজেলার তালম ইউনিয়নের বড়ইচোড়া-ভেংরী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় চোর সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন-একই ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের কানু মিয়ার ছেলে ঠান্ডু মিয়া ও বড়ইচোড়া-ভেংড়ী গ্রামের আবু বক্কারের ছেলে জহুরুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মস্তোফা জানান, রাতে বড়ইচোড়া-ভেংরী গ্রামের কৃষক আলতাব হোসেন প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন সময় চোরের দল তার গোয়াল ঘরের ইটের গাথুনী ভেঙ্গে ৫টি গাভী ও ষাড় গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মুল্যে ৫ লক্ষ টাকা।

এ বিষয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র জানান, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এছাড়া গরু চোর সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে। গরুগুলো চোরের দল নিয়ে মাঠের মধ্যে দিয়ে পালিয়েছে। যেহেতু ওই গ্রাম উপজেলার পাশ্ববর্তী সিমান্ত এলাকা তাই জনগনকে রাতে পাহারা দেয়ার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানান, গরু চোর সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ