বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় সাততলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নির্মাণকাজ করার সময় সাততলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী চাপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে। আহতরা হলেন-নওগাঁ জেলার পানিহারা গ্রামের রবি দাসের ছেলে উত্তম কুমার দাস (২৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক রহমান (২৪)।

আহত আশিক রহমান বলেন, আমরা সাততলায় লিফটে ঢালাই এর প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় উত্তম কুমার ও ইয়াসিন আলী ভারা ভেঙ্গে লিফটের নিচে পড়ে যায়। আমিসহ দুজন লাফ দিয়ে ছাদে যায়। এসময় আমিও আহত হই। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ইয়াসিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন ইয়াসিন। আহত উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে উত্তম কুমারকে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ