বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

নোয়াখালীতে সবজি খেতে মিলল নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে শপিং ব্যাগের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি খেতে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালের দিকে উপজেরার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি খেতে শপিং ব্যাগের ভিতরে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। একই সাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ