বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে শীতের তীব্রতা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় শীতে কষ্ট বেড়েছে হতদরিদ্রদের। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের কৃষক মজিবার রহমান জানান, “খুব ঠাণ্ডা পড়চি। সকাল সকাল কাজে যেতি পারচিনি। এই শীতে মাটে কাজ করতি অসুবিদা হচ্চি। ধানের চারা সব নষ্ট হয়ি যাচ্চি।”

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ