বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের
advertisement
সারাদেশ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১


গাজীপুর প্রতিনিধি: নাশকতাকারীদের কবলে পড়ে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আহত হয়েছে আরও ৫ জন।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪ টা ১০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের ভাওয়াল রেললাইনের উওর পাশে বনখড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম (৪২) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা সাইটা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া এলাকার ছিলাই বিলের পাশে দুর্বৃত্তদের কেটে রাখা রেল লাইনের অংশে গেলে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার কাজ শুরু করেন। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও এলাকার আসলাম (৩৫) নামে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও আরও ৫ জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং রল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শহিদুল্লাহ হিরু বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। খুব দ্রুত উদ্ধার তৎপরতা কাজ শুরু করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ