সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা
advertisement
সারাদেশ

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বড়িয়া গ্রাম থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬।

ইমদাদুল মন্ডল শৈলকুপারর চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে।

ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক হোসাইন জানান, কিছু দিন ধরে বড়িয়া গ্রামে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে চাঁদাবজি ও অবৈধ মাদকদ্রব্য নিজেদের কাছে রেখে সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। র্যাব-৬ এর কাছে এমন তথ্য আসলে গোপনে নজরদারী করা হয়। চাঁদাবাজীর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইমদাদুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমদাদুল র্যাবকে জানায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ