রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
সারাদেশ

নরসিংদী কারাগারে জেলারের বিদায়ী সংবর্ধনা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগার থেকে সদ্য বিদায় নেওয়া জেলা কারাগারের জেলার রিজিযা বেগমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন জেল সুপার সহ সকলস্টাফরা।

বৃহস্প্রতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী জেলা কারাগারে অফিস রুমে বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় বিদায়ী জেলার রিজিয়া বেগম বলেন, নরসিংদী জেলা কারাগারের সাথে আমার সম্পর্কটা আত্মার সম্পর্কের রূপ নিয়েছে। এখানকার সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আমি যতদিন এ জায়গায় দায়িত্বরত ছিলাম সবসময় কারাগারের বন্দী সহ সকল স্টাফদের আপন করে নিয়েছি। সকলের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। আমার উপর যে দায়িত্বভার ছিলো সেটা যর্থাযর্থভাবে পালন করার চেষ্টা করেছি। কারাগারের পরিবেশ সুন্দর ও এখানকার বন্দিদের পরবর্তী সুন্দর একটি জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার সবটুকুই করার চেষ্টা করেছি।

নরসিংদী জেলা কারাগারে জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, উনি একজন দক্ষ, চৌকস, মানবিক জেলার হিসেবে এই জায়গায় পরিচিত লাভ করেছেন সবার কাছে। সব সময দেখেছি কারাবন্দি মানুষ ও স্টাফদের কল্যাণের স্বার্থে নিরলস ভাবে কাজ করেছেন। দীর্ঘ কয়েক বছর যাবত নরসিংদী জেলা কারাগারের জন্য উনি অনেক ভাল ভাল কাজ করে গিয়েছেন। ওনার বিদায়টা অবশ্যই কষ্টদায়ক। উনি যেখানেই যাবেন ওই জায়গাতেই সুন্দর একটি স্থানে রূপান্তরিত করবেন এই আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি জেলার নাসিম উদ্দিন, ফার্মাসিস্ট আফসানা মুনিরা, একাউন্ট্যান্ট, সর্বপ্রধানকারারক্ষী,প্রধান কারারক্ষী সহ অন্যান্য স্টাফরা। নরসিংদী জেলা কারাগার থেকে জেলার হিসেবে গাজীপুর জেলা কারাগারে উনার বদলি হয়েছে ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ