রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রহিম শুভ (১৫) উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের খাল পাড়ের সফি উল্যাহ সবুজের ছেলে। সে স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরোত্তরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আজাদ উল্যাহ বলেন, শুক্রবার দুপুরের দিকে শুভ ও তার এক জেঠাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। একপর্যায়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা মারে। এতে শুভ ও তার জেঠাতো ভাই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্য হয়।

করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুভ নবম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ