রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মুকুল মালাকার (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, মুকুল মালাকার গুপ্তগ্রামের বাসিন্দা। পেশায় একজন কৃষক। নিত্যদিনের মতো তিনি শুক্রবার সকালে গরুকে ঘাস খাওয়াতে হাওরে নিয়ে যান। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন গুপ্তগ্রাম এলাকায় পৌঁছলে তাকে ধাক্কা দেয়। পরে দ্রুত স্থানীয়রা মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বিকেলে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ