রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

নরসিংদীর জেলা প্রশাসক হলেন কক্সবাজারের ড. বদিউল আলম পাভেল

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥ কক্সবাজারের রামু উপজেলার কৃতি সন্তান ড. বদিউল আলম পাভেল নরসিংদীর জেলা প্রশাসক হিসবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

এর আগে বদিউল আলম পাভেল মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পাভেল রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত শফিউল আলমের ছেলে।

এদিকে জেলা প্রশাসক হিসেবে পদায়নের পর তার বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। কক্সবাজারের বিভিন্ন প্রান্তের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাভেলকে অভিনন্দন, শুভেচ্ছা ও প্রশংসায় ভাসাচ্ছেন।
ড. বদিউল আলম পাভেল ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি শিল্প মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ডিডি এলজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ