রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

র‌্যাবের যৌথ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রেজাউল (২৮)’কে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এবং র‌্যাব-৬।

সোমবার (২৮ আগস্ট ২০২৩) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এবং ৬ এর একটি যৌথ অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা ।

আটককৃত আসামী মোঃ রেজাউল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড় এলাকার মৃত জলিল শেখের ছেলে ।

র‌্যাব জানায, আসামির নামে গোপালগঞ্জ কোর্টে ২০২০ সালে একটি নারী ও শিশু নির্যাতন মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ