সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

বৈশ্বিক বাজারে তামার দাম ৩ মাসের সর্বনিম্নে নামার সম্ভাবনা

বৈশ্বিক বাজারে শুক্রবার কমেছে তামার দাম। ধাতুটির সাপ্তাহিক বাজারদর তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার মুখে রয়েছে। মূলত চীনে কভিড-১৯ মহামারী-পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ায় ধীরগতির তথ্য প্রকাশের পরই তামার দাম কমতে শুরু করে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম ১.৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ২৬৫ ডলারে। কার্যদিবসের শুরুর দিকে ধাতুটির দাম ৮ হাজার ২৬৪ ডলারে নেমেছিল, যা ৭ জুলাইয়ের পর সর্বনিম্ন। ধাতুটির সাপ্তাহিক দাম ৩.৬ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অ্যালুমিনিয়াম ও টিনের দামও।

সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হানসেন বলেন, ‘‌চলতি সপ্তাহে চীনের অর্থনীতিতে ধীর প্রবৃদ্ধির তথ্য প্রকাশ হয়েছে। তার পরই তামা ও শিল্প ধাতুর বাজারদর নিম্নমুখী চাপের মধ্যে রয়েছে।’

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জের গুদামগুলোয় ঊর্ধ্বমুখী রয়েছে তামা ও নিকেলের মজুদ। চলতি সপ্তাহে তামার মজুদ ১.৫ শতাংশ ও নিকেলের মজুদ ১৫.৪ শতাংশ বেড়েছে। এছাড়া লন্ডন মেটাল এক্সচেঞ্জের গুদামগুলোয় ধাতুটির মজুদ বেশ কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে। ফলে দাম আরো কমার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ