শনিবার, ১৮ জুলাই ২০২৬
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় রসুনের ‍দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে রসুন আমদানি। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছর প্রথম মাসে পণ্যটি দ্বিগুণেরও বেশি আমদানি হয়েছে। এদিকে বন্দর দিয়ে আমদানি বাড়লেও দেশের বাজারে রসুনের দাম বরং বেড়েই চলেছে। এক মাসের ব্যবধানে রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাজারে রসুনের সরবরাহের তুলনায় চাহিদা বেশি। এ কারণেই মূলত দাম বাড়ছে।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১ হাজার ৮১৫ টন, যা গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। আমদানীকৃত এসব রসুনের মূল্য ২৮ কোটি ৫০ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছিল ৮৭৭ টন, যার আমদানি মূল্য ছিল ১১ কোটি ৪৫ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৯৩৮ টন।

সর্বশেষ পাওয়া সংবাদ