রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
কর্পোরেট

সিজিআইএ গ্লোবাল কাউন্সিলের সদস্য হলেন এম. নুরুল আলম এফসিএস

কর্পোরেট সংবাদ ডেস্ক: চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) এর গ্লোবাল কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পেলেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এম. নুরুল আলম এফসিএস।

সোমবার (২৯ মে) সিজিআইএ ইনস্টিটিউট এর অফিসিয়াল আদেশের মাধ্যমে তিন বছর মেয়াদের জন্য ‘সিজিআইএ ইনস্টিটিউট’-এর গ্লোবাল কাউন্সিলের সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

সিজিআইএ ইনস্টিটিউট অর্থ ও বিনিয়োগ পেশাদারদের একটি বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার সংস্থা যা অর্থ ও বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্পের জন্য নৈতিক বিনিয়োগ অনুশীলনের জন্য বিশ্বব্যাপী মান নির্ধারণ করে।

সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশ, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সিজিআইএ ইনস্টিটিউটের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইনস্টিটিউটটি চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) পদবী এবং সিজিআইএ ফাউন্ডেশনাল প্রোগ্রাম (সিএফপি) সার্টিফিকেট সরবরাহ করে যা বিশ্বব্যাপী ১০০ টিরও বেশি দেশে স্বীকৃত।

সর্বশেষ পাওয়া সংবাদ