মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
১৩ কোটির মডেল মসজিদ ২১ কোটি: অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম যমুনার চরে আর্জেন্টিনা পতাকার আদলে বটগাছ, দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বন্যার্তদের চিকিৎসায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি - ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ
advertisement
জাতীয়

বিশ্ব ইজতেমার ময়দান মঙ্গলবার খালি করে দেয়ার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় ইজতেমা মাঠ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বুঝিয়ে দিবেন। রোববার আখেরি মোনাজাতের পূর্বে পুলিশ কন্ট্রোলরুমে ব্রিফিংকালে কমিশনার মোল্যা নজরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

তিনি আরো বলেন, ইতোপূর্বে ইজতেমা সংক্রান্ত প্রস্তুতিমুলক সভায় স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয় পক্ষের মুরুব্বীদের মধ্যে এ সিন্ধান্ত হয়েছে। সিন্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ১১টার মধ্যে প্রথম পর্বের ইজতেমায় আয়োজকরা আমাদের কাছে মাঠ বুঝিয়ে দিয়ে মুসুল্লীসহ সকলে চলে যাবেন। পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব। আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামী রোববার ২২ জানুয়ারি আখেরিমোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমা।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরী পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

সা’দ পন্থী তাবলীগ সুরা সদস্য মাওলানা ওয়াসিফ জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল মঙ্গলবার আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেয়ার কথা। বুধবার থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। এর আগেই পুরো মাঠ গুছিয়ে নেয়া হবে ইনশাল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ