বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ২১ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ২০ টাকা ৭০ পয়সা গত সপ্তাহে যা ছিল ২৬.৩০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৪০ পয়সা গত সপ্তাহে যা ছিল ১৫.১০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনাটার শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৯৯ টাকা ৩০ পয়সা গত সপ্তাহে যা ছিল ৫৭৯.৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সমাপনি দর ছিল – এডিএন টেলিকমের ৯০ টাকা ৩০ পয়সা, বিবিএস ক্যাবলসের ১৫ টাকা ১০ পয়সা, সালভো কেমিক্যালসের ২১ টাকা, ক্যাপিটেক গ্রামীণ ফার্স্ট ব্যাংক গ্রোথ ফান্ড ৬ টাকা ৭০ পয়সা, গোল্ডেন সন লিমিটেডের ১২ টাকা, ওরিয়ন ফার্মার ৩১ টাকা ৭০ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড ৮ টাকা ৭০ পয়সা শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ