বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
সারাদেশ

ডলার-নথিপত্র নিয়ে চম্পট বাংলাদেশি স্ত্রী, কুড়িগ্রাম থানায় চীনা স্বামী!

কুড়িগ্রামে ভালোবেসে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আন হংওয়েই নামের এক চীনা নাগরিক। তার দাবি, সুযোগ বুঝে তার স্ত্রী কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র নিয়ে চম্পট দিয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে তিনি এই মৌখিক অভিযোগ জানান।

তবে ঘটনার মূল সূত্রপাত ঢাকার সাভারে হওয়ায়, নিখোঁজ স্ত্রীর খোঁজে আসা এই চীনা নাগরিককে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মোর্শেদা খাতুন ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করার সময় চীনা নাগরিক আন হংওয়েইয়ের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে বেড়াতে আসলে, এই চীনা জামাইকে দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমেছিল।

অভিযোগকারী আন হংওয়েইয়ের দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন সুযোগ বুঝে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি তার কাছ থেকে কয়েক লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র নিয়ে চম্পট দিয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিখোঁজ। সব জায়গায় খুঁজেও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে শেষমেশ কুড়িগ্রামে শ্বশুরবাড়ির এলাকায় আসেন ওই চীনা নাগরিক।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম জানান, "প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। যেহেতু ঘটনাস্থল আমাদের আওতাভুক্ত নয়, তাই তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।"

ওসি আরও যোগ করেন, "ভাষাগত দূরত্বের কারণে তার (চীনা নাগরিকের) সব বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও, ইশারা-ইঙ্গিত এবং দোভাষীর মাধ্যমে তিনি তার অভিযোগের বিষয়টি আমাদের বুঝিয়েছেন।"

 

সর্বশেষ পাওয়া সংবাদ