রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

তিন সংসদ সদস্যকে আইসিএবি’র সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তিন প্রার্থীকে সংবর্ধনা দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর সিএ ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন- মৌলভীবাজর-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা এবং চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
 
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার সঙ্গে সম্পৃকতার পাশাপাশি নির্বাচনী সাফল্য এবং জনসেবায় তাদের অঙ্গীকার ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের প্রতি সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরাণ্বিত করার জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইসিএবি’র চলমান কার্যক্রমের অংশ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জনাব নাসের রহমান, এমপি বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাজস্ব আহরণ ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সিএ ফার্মসমূহের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি পেশাগত শিক্ষার মানোন্নয়ন এবং সিএ পরীক্ষায় উত্তীর্ণের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
 
মোঃ ফজলে হুদা, এমপি দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, কর্পোরেট সুশাসন ও সরকারি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং আর্থিক কার্যক্রমের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ব্যক্তি ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। 

অনুষ্ঠানের আইসিএবি সভাপতি এন কে এ মবিন এফসিএ ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকারসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। তিনি পেশাগত মান উন্নয়ন, সেবা সম্প্রসারণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড নিশ্চিতের মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশা তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আইসিএবি’র চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি’র ভারপ্রাপ্ত সিইও মোস্তফা কামাল এফসিএ । 

অনুষ্ঠানে আইসিএবি’র ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ, সাবেক প্রেসিডেন্টগণসহ একাউন্ট্যান্সি খাতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ