শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
সারাদেশ

গাংনীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় তাইমুজ্জামান (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে নিহত শিশুর চাচা মাসুদুজ্জামানবাবু (৩৫)।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুর কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইমুজ্জামান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আফ্রিকা প্রবাসী মাহারুজ্জামান কাজলের ছেলে ও মেহেরপুর শহরের মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাইমুজ্জামান তার চাচার সাথে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। শুকুর কান্দি নামক স্থানে ইট ভাটা থেকে দ্রুতগামী একটি ট্রাক রাস্তায় ওঠার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় নিহত তাইমুজ্জামানের চাচা বাবু উদ্ধার করে মিরপুর ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ