December 13, 2025 - 12:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeনির্বাচিত কলামফ্রা লুকা ডি প্যাসিওলি’র 'পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড...

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপস্কৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

spot_img


এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৫০তম অংশ
দ্বিতীয় ভাগ।
সাঁইত্রিশ অধ্যায়।
চেকলিষ্ট-২।
ব্যবসায়ীর হিসাবের খাতার মূল এন্ট্রিসমূহ।

দ্বিতীয় ভাগ।
আটত্রিশ অধ্যায়।
চেকলিষ্ট-২।
ব্যবসায়ী কোন কোন বিষয়গুলোকে সম্পদ বিবেচনা করবেন তার তালিকা।

ব্যক্তিগত ও ব্যবসায়িক যা সম্পদ আছে তা নিয়মতান্ত্রিকভাবে খাতায় লিপিবদ্ধ করুন। ধরা যাক ’লৌহজাত সামগ্রী’। এ নামে সবগুলো সমজাতীয় জিনিসকে এক শ্রেণীভুক্ত করে খাতায় এমনভাবে লিপিবদ্ধ করুন যাতে ওই পাতায় দরকার হলে পরে এন্ট্রি দেয়ার জায়গা থাকে। কোন দ্রব্য হারিয়ে বা নষ্ট বা অকেজো হয়ে গেলে বা কাউকে দিয়ে দিলে যাতে ব্যাপারটা তার পাশে লিখে রাখা যায় তার জন্য হিসাবের মার্জিনে প্রয়োজনমত জায়গা রাখুন। তাই বলে আবার তুচ্ছ কোন জিনিসকে গুরত্ব দেবেন না। কাঠ, তামা, রুপা, সোনা দিয়ে তৈরী যে সমস্ত জিনিস সেগুলোকে পিতল আর টিন থেকে আলাদা করুন। পরে যদি দেখা যায় যে, কোন জিনিস ভুলে বাদ পড়ে গেছে তাহলে তা অন্তর্ভুক্ত করুন। আর খাতায় প্রতিটি শ্রেণীর হিসাবের নীচে যথেষ্ট জায়গা রাখুন যাতে প্রয়োজন মত তাতে সংযোজন করা যায়।

দেনাদার পাওনাদারদের বিস্তারিত বিবরণসহ তালিকা হাতের কাছে রাখুন। যে সমস্ত মালামাল পথিমধ্যে রয়েছে বা গন্ত্যব্যে পৌছায়নি ওই মাল ও তাদের মালিকদের বিস্তারিত বিবরণ রাখুন। অন্যের মালামাল যা আপনার জিম্মায় রয়েছে বা আপনার কোন বন্ধু আপনাকে ধার দিয়েছে তা সবিস্তারে লিখে রাখুন। আপনি যা আপনার বন্ধুকে ধার দিয়েছেন তারও বিবরণ লিখে রাখুন। উদাহরণ হিসাবে ধরুন, ডজন বা শ’ বা পরিমান ভিত্তিতে কাউকে টাকা পরিশোধের কথা, অথবা এত এত বেল মানসম্মত ইংলিশ উলের পরিবর্তে এত এত পাউন্ড তুলা ইংল্যান্ডের বন্দর থেকে পরবর্তী জাহাজে পাঠানোর কথা- মোট কথা, যে কেনা বেচা এখনো সম্পূর্ণ হয়নি সে সবের বিস্তারিত বিবরণ একটা খাতায় লিখে রাখতে ভুলবেন না। বাড়ী দালানকোঠা, জমি, দোকান জুয়েলারী ইত্যাদি যাবতীয় সম্পত্তি যা ভাড়া দিয়েছেন বা নিয়েছেন তার ভাড়ার পরিমান, ভাড়া গ্রহীতা বা দাতার নাম ঠিকানাসহ খুঁটিনাটি বিবরণসহ রেজিষ্টারে লিখে রাখুন। লেজারে ভাড়া পরিশোধ বা আদায়ের হিস্যব রাখুন। কিন্তু যেটা মাত্র ক’দিনের জন্য ভাড়া নিয়েছেন তা রেজিষ্টারে তোলার দরকার নেই। শুধুমাত্র ভাড়ার টাকা পরিশোধটা লেজারে লিখে রাখলেই হলো। আর যদি আপনি কাউকে মাত্র ক’ দিনের জন্য আপনার সম্পদ ভাড়া দিয়ে থাকেন, তাহলে তা আলাদা একটা খাতায় লিখে রাখুন এবং কবে সেটা ফেরত দেয়ার কথা তা নোট করুন।

(মূল অনুবাদের শেষ অংশ আগামী শনিবারের সংখ্যায় দেখুন)

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...