সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
সারাদেশ

সিংগাইরে ৭ দিনে ৬ আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে বেড়েছে আত্মহত্যা প্রবণতা। সপ্তাহের ব্যবধানে আত্মহত্যা করেছে ৬ জন। পুলিশ বলছে,পারিবারিক কলহ প্রেম-পরকীয়ার কারণে আত্মহত্যা প্রবণতা বেড়ে চলেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১ জানুয়ারি বুধবার সিংগাইর পৌর এলাকার চর আজিমপুর গ্রামের শাকিল আহমেদের স্ত্রী জয়া (১৮) স্বামীর সাথে ঝগড়া করে বিকেল ৩ টার দিকে পাশ্ববর্তী বাবার বাড়ির শয়নকক্ষে ওঁড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

৬ জানুয়ারি দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় সুজনের স্ত্রী সাহিদা(২০), ৭ জানুয়ারি সকাল ১১ টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকার সিফাতের স্ত্রী সুমাইয়া (১৮), ৮ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে জার্মিত্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় শওকত আলীর ছেলে মোহর আলী রাসেদ (২১), একই দিনে রাত ৮ টার দিকে সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইল গ্রামের শাহজাহান ফকিরে নাতি সাগর (১১) ও ৯ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে ধল্লা ইউনিয়নের দক্ষিন ধল্লা গ্রামের মুকুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৪) প্রেমিকার সাথে মোবাইলে কথা বলে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,প্রেম-পরকীয়ার কারনে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ