রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

চর রাজনগর-মানিকনগর বাজার কমিটির সভাপতি চাঁন মিয়া, সম্পাদক মুহাম্মদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরের চর রাজনগর-মানিকনগর বাজার পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাজারে দোকান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে এক সভায় এ কমিটি গঠিত হয়।

জানা যায়, চান্দহর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বোসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ চাঁন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এম.এম. মুহাম্মদ উল্লাহ ও কোষাধ্যক্ষ পদে মোঃ সায়েদুল হক স্বাধীন নির্বাচিত হয়েছেন।

সভায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আমজাদ হোসেন, সাবেক বিএনপি নেতা আব্দুল মান্নান (মোন্নাফ), চান্দহর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক টিক্কা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মোফাজ্জল হোসেন পিন্টু, কাজী আব্দুল হালিম,কাজী হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ , সামসুল আলম সমসু, ইদ্রিস আলী, ডা. ওয়ালীউল্লাহ,আব্দুল লতিফ মুন্সী, মোঃ মনির হোসেন, হাজী আব্দুল মোতালেব, মোঃ সেলিম হোসেন (হাবু), মোঃ লোকমান হোসেন (নুকু) সহ বাজারের সকল ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ