মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
১৩ কোটির মডেল মসজিদ ২১ কোটি: অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম যমুনার চরে আর্জেন্টিনা পতাকার আদলে বটগাছ, দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বন্যার্তদের চিকিৎসায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি - ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ
advertisement
শেয়ারবাজার

পিপলস লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেবেনা।।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ০৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।

সর্বশেষ পাওয়া সংবাদ