শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
কর্পোরেট

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা। বন্যার্তদের জন্য ইউসিবির কর্মীরা একদিনের বেতন প্রদান করেছেন। এ তহবিলের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।

চট্টগ্রামের রাউজানের গহিড়া এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান। 

রাউজানের পাশাপাশি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবির কর্মীরা। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার নীতিমালার আওতায় দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ত্রাণ সামগ্রী স্থানীয়ভাবে সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলোর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।

ইউসিবি বরাবরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তার সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ