রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক দেশের চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কূটনৈতিক তথ্য চুরি করছে নতুন ম্যালওয়্যার ‘গোসার্পেন্ট’, সতর্ক করল ক্যাসপারস্কি
advertisement
সারাদেশ

কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে ওই কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার, শান্ত, উজ্জল ও রাব্বি মোল্লাসহ আরো অনেকে। মানববন্ধন শুরুর আগে একদল দুর্বৃত্তরা তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার জানান, আওয়ামী লীগের দোসর বশির আহমেদ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। এখন তার অপসারন সময়ের দাবি। তাকে অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো। অপর শিক্ষার্থী রাব্বি মোল্লা বলেন, বশির স্যারের দূর্নীতির শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমারা মানববন্ধন শুরু করার আগেই স্যারের সহযোগীরা আমাদের বাঁধা প্রদান এবং হামলা করেছে। তারপরও আমরা মানববন্ধন করেছি। তাকে অপসারন না করা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলবে।

এবিষয়ে ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: বসির আহমেদ জানায়, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

সর্বশেষ পাওয়া সংবাদ