বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
কর্পোরেট সংবাদ

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত

কর্পোরেট ডেস্ক : সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত যমুনা ব্যাংকের ৪৫৩তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে রবিন রাজন সাখাওয়াত-কে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

জনাব রবিন, বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের অন্যতম সফল ব্যবসায়ী জনাব সাখাওয়াত, আবু খায়ের মোহাম্মদ-এর জ্যেষ্ঠ পুত্র।

জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্যোথে ইউনিভার্সিটি থেকে তিনি ২০০৯ সালে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ফিরে এসে তিনি রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। রবিনটেক্স বিশ্বব্যাপী একটি শীর্ষ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত যা জার্মান-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। তিনি কম্পটেক্স (বাংলাদেশ) লিমিটেড এবং জার্মান-বাংলা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এনবিআর তাঁকে ২০২১-২২ অর্থবছরে, তরুণ করদাতা বিভাগে (৪০ বছরের নিচে) ৫ম সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও তিনি ব্যাংকিং, লজিস্টিকস এবং প্রোপার্টি মার্কেটের মতো বিভিন্ন শিল্পে জড়িত।

সর্বশেষ পাওয়া সংবাদ