বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু - ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
advertisement
আইন-আদালত

কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো.হৃদয়কে হত্যা মামলায় কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি এড.আব্দুর রহমান মাষ্টারকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিট এর সময় রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরে সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

গ্রেফতারকৃত আব্দুর রহমান মাষ্টার (৪৯) কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতির দায়িত্বের পাশাপাশি মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যেও ছিলেন।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণীতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন। ওই ঘটনায় নিহতের ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জিএমপি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এসময় তিনি বলেন, ওই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ