রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে দখলদার বাহিনীর হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

দ্য সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ার রাজধানী লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতক ইসরায়েলের আগ্রাসনে’ তাদের টেলিভিশন উপস্থাপক সাফা আহমেদ নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ফুটেজে দেখা গেছে যে, রাস্তায় একটি গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। ইসরায়েলি হামলায় গাড়িটিতে আগুন ধরে যায়।

তবে সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

প্রতিবেশী লেবাননে ইসরায়েলি বাহিনী ‘সীমিত’ আকারে স্থল অভিযান শুরুর পরেই সিরিয়ায় হামলার খবর সামনে এলো।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত এবং আরও ১৭২ জন আহত হয়েছে।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আরও বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হত্যার দুদিন পর রোববারও বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুঁড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ