রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই বিশ্বকাপ ফাইনাল - শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা, স্বপ্ন পূরণে স্পেন মায়ামিতে গোলবন্যা ও রেকর্ডের মহাকাব্য - ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ঐতিহাসিক জয় আগামী মাস থেকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সুবিধা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল
advertisement
কর্পোরেট

৩৩ ওয়াট ফাস্ট চার্জ, দুর্দান্ত ডিজাইন ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে রিয়েলমি সি৫১

কর্পোরেট ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি আবারও বাজারে নিয়ে আসছে নতুন এক চমক। এই চমকের নাম রিয়েলমি সি৫১। এই ফোনে আছে গ্রাউন্ডব্রেকিং ৩৩ ওয়াট ফাস্ট চার্জ, নিখুঁত ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা। সি সিরিজে নতুন এই সংযোজন তরুণ ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে ফোনটি অবমুক্ত করা হবে।  

সি৫১ ফোনে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জ। এই সিরিজের সর্বশেষ ফোন সি৩১ (১০ ওয়াট) এর তুলনায় নতুন ডিভাইসটি শতভাগ উন্নত চার্জিং গতি নিশ্চিত করবে। এই ফোনে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, যার সাহায্যে যেকোনো জায়গা থেকে তোলা যাবে এইচডি কোয়ালিটির ছবি। যেসব ব্যবহারকারীরা ফোনে নান্দনিকতার ছোঁয়া পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনে আছে স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। ফোনের ডিজাইনকে আরও ফ্যাশনেবল করতে বিভিন্ন টেক্সচারের সমন্বয় করে তৈরি করা হয়েছে প্রাণবন্ত লুক।

এই ফোনে থাকবে ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা ও ৪জিবি ডাইনামিক র‍্যাম। এছাড়া, এই ডিভাইসে একইসাথে দু’টি ন্যানো সিম কার্ড এবং ১টি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে, যার ফলে ফোনের স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। 

রিয়েলমি ব্যবহারকারীদের জন্য উদ্বেগহীন ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে সবার জন্য ফাস্ট চার্জিং, চমৎকার ডিজাইন ও উন্নত ফটোগ্রাফি ফিচারের মতো সুবিধাগুলো আরও বেশি সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রিয়েলমি এর সি৫১ ডিভাইসটি নিয়ে আসছে।  

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ