বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৬ শতাংশ

শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও দশমিক ০৬ পয়েন্ট বা  দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪.৩৯ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৩ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৪৫.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ৬৫.৬ পয়েন্ট, খাদ্য খাতে ১৭.৮ পয়েন্ট,  জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৬.১ পয়েন্ট, আইটি খাতে ২৩.৩ পয়েন্ট, বিবিধ খাতে ১৩.৫ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৪.৩ পয়েন্ট, কাগজ খাতে ২৬.২ পয়েন্ট,  আর্থিক খাতে ৪২.৩ পয়েন্ট,ওষুধ খাতে ১৭.৫ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২২.১ পয়েন্ট, ট্যানারি খাতে ২৬.৯ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৪ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৩.৩ পয়েন্ট ও বস্ত্র খাতে ২৬.৮ পয়েন্ট অবস্থান করছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ