বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন। সেখানে দেশের জনগণের সহযোগিতাও ছিল। একইভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আপনার বাড়ি বা আঙ্গিনার কোথাও পানি জমে আছে কি না, সে বিষয়টি খেয়াল করে তা সরিয়ে ফেলতে হবে। কেননা, এডিস মশা জন্ম নেয় পানিতে। যদি আমরা পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গু অনেকাংশেই নির্মূল হয়ে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ