রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ৪ ব্র্যান্ডেও মিলল ক্ষতিকর কণা ট্রাকচালক হোসেন হত্যা - শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট এক হাজার টাকার জন্য তাঁত শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী ই-রিটার্ন সেবা চালু - জুলাই থেকে সেপ্টেম্বরে জমা দিলে মিলবে ৫ শতাংশ প্রণোদনা ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৪ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ