শনিবার, ১৮ জুলাই ২০২৬
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
বিশেষ প্রতিবেদন

সাতক্ষীরায় নৃত্য শিল্পীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্য শিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষনের ঘটনা ঘটে।

অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মান শ্রমিক। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকেন বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকেন ওই নারী। সেই সূত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান রয়েছে সেখানে এসে নৃত্য প্রদর্শন করতে হবে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ।

তার কথা কথামত ঘটনাস্থলে গেলে আকাশসহ আরও দুই বখাটে যুবক পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপরে থেকে আকাশ ওই নারীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে আসছিল।

অবশেষে অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষন ও পর্নগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। মামলা নং-৮। বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ