মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
১৩ কোটির মডেল মসজিদ ২১ কোটি: অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম যমুনার চরে আর্জেন্টিনা পতাকার আদলে বটগাছ, দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বন্যার্তদের চিকিৎসায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি - ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ
advertisement
জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে ইতোমধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে। ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের ভিড় শুরু হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

ফলে ২৪ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। ইতোমধ্যে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ।

প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ