শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
ভিডিও গ্যালারি

ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘দর্শকদেরকে একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সব প্রস্তুতি নিশ্চিত করার পর আজ আমরা দর্শকদের বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।

পরিচালক তপু খান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণ করার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরে সন্তুষ্ট। শাকিব খান এবং বুবলীসহ সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। দর্শকরা ঈদে পেতে যাচ্ছে একটি অসাধারণ চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করবে টিওটি ফিল্মস।

সর্বশেষ পাওয়া সংবাদ