সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

২ কনফেকশনারি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২টি কনফেকশনারি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে অভিযান শুরু করে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। তাদের নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করা সহ বিভিন্ন অনিয়মের অপরাধে ভানুগাছ বাজারের মাধবপুর রোডস্থ অবস্থিত প্রতিষ্ঠান ফাষ্ট টাইম বেকারীকে ১২ হাজার টাকা, ১০ নং রোডে অবস্থিত ডিজিটাল বেকারীকে ১০ হাজার টাকা সহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষনিক আদায় করে।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, খাদ্য দ্রব্য পণ্যের মেয়াদোত্তীর্ণ পন্য থাকা সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষনিক আদায় করা হয়। জনস্বার্থে খাদ্য সচেতনতামূলক এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এমন অপরাধে অভিযুক্তদের সাবধান করে ভুল শুধরিয়ে নিতে অনুরোধ করা হয়। জরিমানা থেকে বড় বিষয় জনসচেতনতাই পারে এসব অনিয়মের প্রতিকার করতে।

সর্বশেষ পাওয়া সংবাদ