বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
বিনোদন

একক নাটক “ ডটারস্‌ ডে আউট’’

নিজস্ব প্রতিবেদক : ফরিদের চেহারা সুন্দর হলেও উচ্চতায় মাত্র ৫ ফুট।স্বপ্ন তার লম্বা সুন্দরী মেয়ে বিয়ে করার।ফরিদের দুই শিষ্য, একজন বাচাল দুলু ও চার ফুট উচ্চতার ইদু।বেশী উচ্চতার কাউকে দেখলেই ফরিদ ভিষণ মেজাজ খারাপ হয়। ঘটকের কল্যাণে ৫ ফুট ৭ ইঞ্চি সুন্দরী এক পাত্রী পেয়ে যায়।পাত্রীর বাবা এই বিয়েতে রাজি হয়ে যায়।

কিন্তু পাত্রী আমেনার প্রেম থাকে বেকার বখাটে গ্রামের ছেলে আজগরের সাথে।দুইজনই সিদ্ধান্ত নেয় পালিয়ে যাবে,দূরে কোথাও গিয়ে বিয়ে করে সংসার করবে।একদিন সুযোগ বুঝে গভির রাতে পালিয়ে গিয়ে পথে পরে অনেক বিব্রতকর ও হাস্যরসের এক কাহিনীতে।এক সময় বুঝতে পারে বাবার অমতে বিয়ে করলে তারা সুখী হবে না।বাবাকে বুঝিয়েই তারা বিয়ে করবে।আর একদিকে বাবা চিন্তায় অনিদ্রায় না খেয়ে বসে থাকে।কারন মেয়েকে অনেক আদরে আল্লাদে বড় করেছে।কি করে পারবে এক বখাটে বেকার ছেলের সাথে সংসার করতে।এই ভাবে চলতে থাকে কাহিনী। এক অশ্রুজ্জ্বল ও বাবা মেয়ের ভালবাসার মধ্য দিয়ে সমাপ্ত ঘটবে নাটকের।

রচনা ও পরিচালনাঃ শাহাদাৎ আলম ভূবন
অভিনয়েঃশিশির,সাকিলা,ফরিদ আহমেদ,আফসার,সুমন আহমেদ বাবু,জন, মৌমিতা প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ