বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

আইসিসির মাস সেরা খেলোয়াড় হলেন মুশফিকুর

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।  মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের দিপেন্দ্রা সিং ঐরিকে পেছনে ফেলেছেন তিনি।

মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল।

গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ব্যাট হাতে সফল ছিলেন মুশফিক। দুই টেস্টে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করে ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরার স্বীকৃত পান ৩৯ বছর বয়সী মুশি। 

দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা হন মুশফিক। এর আগে ২০২১ সালে মাস সেরা হয়েছিলেন তিনি। 

দ্বিতীয়বার আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়া গর্বের বলে জানান মুশফিক। তিনি বলেন, ‘আবারও আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের। টেস্টের পারফরমেন্সে এই স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে তাইজুলেরও গুরুত্বপুর্ণ ভূমিকা আছে। এই সিরিজের স্মৃতি সবাই দীর্ঘদিন মনে রাখবে।’

মুশফিক আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উপরে উঠতে ভূমিকা রেখেছে। এই অর্জন দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সমর্থনের জন্য দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ। সামনের মাসগুলোতেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ