সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ২৯ কোটি ৫ লক্ষ ৫৯ হাজার ১০৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে| ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৫৬ কোটি ১ লক্ষ ৩ হাজার ২১৫ টাকা|
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.৬১ পয়েন্ট কমে ৫৩০০.৫৭ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৫৬ পয়েন্ট কমে ২০১৭.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৫৪ পয়েন্ট কমে ১০৫৬.৬৭ পয়ন্টে দাঁড়িয়েছে| লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ২২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানীর শেয়ার|
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রিলায়েন্স ইন্সু:, সিটি ব্যাংক, তৌফিকা ফুডস, ডমিনেজ স্টিল, শাহাজীবাজার পাওয়ার, পিপলস ইন্সু:, সানলাইফ ইন্সু:, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়াটিকস ল্যাব ও খান ব্রাদার্স পিপি|
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিলায়েন্স ইন্সু:, বিজিআইসি, ইবিএল এনআরবি মি. ফা., গ্রীনডেল্টা ইন্সু:, শেফার্ড ইন্ডা:, প্যারামাউন্ট ইন্সু:, ইস্টার্ন ইন্সু:, শাহাজীবাজার পাওয়ার, প্রগতি ইন্সু: ও ডরিন পাওয়ার|
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা সিমেন্ট, ইস্টার্ন কেবলস, টুংহাই নিটিং, জেএমআই সিরিঞ্জ, হামিদ ফেব্রিকস, এপেক্স ফুডস, মীর আখতার, এপেক্স স্পিনিং, বেঙ্গল উইন্ডসোর ও সাউথইস্ট ব্যাংক|
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৩৮০২৩৫৬৬৭০২.০০।