দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চলমান ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’- এর অংশ হিসেবে শনিবার, ২৫ এপ্রিল, কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং এসইভিপি ও রিকভারি প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেইন। এছাড়াও শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, সিলেটে অনুষ্ঠিত টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও এসএমই এবং এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এছাড়াও সংশ্লিষ্ট শাখা ও উপশাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।
উভয় মিটিংয়ে অংশগ্রহণকারীরা ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি
আরও শক্তিশালী করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডিপোজিট বৃদ্ধি এবং ব্যাংকের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করা হয়।