সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি সূচকের পতনে লেনদেন শেষ
সারাদেশ

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা: ৪র্থ ধাপে বাজার আসবে আম

সাতক্ষীরায় ০৫ মে তারিখ থেকে ০৫ জুন পর্যন্ত ৪র্থ ধাপে আম ভাঙার তারিখ নির্ধারণ করে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে।
 
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।
 
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ০৫ মে-২৬ তারিখে প্রথম ধাপে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে।
 
এরপর ১৫ মে তারিখে থেকে দ্বিতীয় ধাপে হিমসাগর ও খিরশাপাত, ২৭ মে তৃতীয় ধাপে ল্যাংড়া এবং শেষ ধাপে ০৫ জুন তারিখে আম্রপালি আম ভাঙার ঘোষণা দেওয়া হয়।
 
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তিনি অপরিপক্ক আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে হুশিয়ারী দেন।

এই সম্পর্কিত আরো

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

সূচকের পতনে লেনদেন শেষ