মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনি-এর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যবস্থাপনা কতৃপক্ষ
সভায় পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা, সামগ্রিক কার্যক্রম, ডিএসইর ভবিষ্যত পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।