বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ইএনটি (নাক, কান ও গলা) বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডাঃ আদনান জাওয়াদ। তার এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বিশেষায়িত ইএনটি চিকিৎসা সেবাকে আরও শক্তিশালী করলো।
ডাঃ আদনান জাওয়াদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন বিএসএমএমইউ) থেকে ইএনটি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ ইএনটি ও হেড-নেক সার্জন, যার ৮ বছরেরও বেশি ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা রয়েছে।
কান, নাক, গলা এবং হেড-নেক সংক্রান্ত বিভিন্ন জটিল রোগের আধুনিক ও রোগীকেন্দ্রিক চিকিৎসা প্রদানে তিনি বিশেষ পারদর্শী। তার সার্জিক্যাল দক্ষতার মধ্যে রয়েছে টনসিলেক্টমি, অ্যাডেনয়েডেক্টমি, সেপটোপ্লাস্টি, এফইএসএস (এফিএসএস) বা সাইনাস সার্জারি, থাইরয়েড ও প্যারাথাইরয়েড সার্জারি, স্লিপ সার্জারি, টিম্প্যানোপ্লাস্টি এবং কর্টিকাল ও মডিফাইড র্যাডিকাল মাস্টয়ডেক্টমির মতো উন্নত কানের অপারেশন।
এছাড়াও তিনি নেক ডিসেকশন এবং স্যালিভারি গ্ল্যান্ড সার্জারিতেও দক্ষ। জটিল হেড ও নেক রোগের ক্ষেত্রে নির্ভুলতা, নিরাপত্তা এবং যত্নসহকারে চিকিৎসা প্রদান করে রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি নিরাপদ অপারেশন, দ্রুত আরোগ্য এবং উন্নত চিকিৎসা ফলাফল নিশ্চিত করে থাকেন।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইএনটি ও হেড-নেক সার্জারির কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে কাজ করার মাধ্যমে তিনি ক্লিনিক্যাল ও অপারেটিভ অভিজ্ঞতা অর্জন করেছেন।
একাডেমিক ও পেশাগত উন্নয়নেও তিনি সক্রিয়। ডাঃ আদনান জাওয়াদ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও বৈজ্ঞানিক সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন, যাতে তার চিকিৎসা পদ্ধতি সর্বশেষ বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
ডাঃ আদনান জাওয়াদের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ইএনটি বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।