পুঁজিবাজারের ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।