মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৫.২ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক: রো‌হিঙ্গা‌ শরণার্থীদের জন্য অতি‌রিক্ত ৫ দশমিক ২ মি‌লিয়ন পাউন্ড (৭৩.২ কো‌টি টাকা) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকায় ব্রিটিশ হাইক‌মিশন এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরা‌জ্যের অতিরিক্ত এ সহায়তা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে ব্যবহার করা হ‌বে। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জা‌তিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দ্বারা এটি বাস্তবায়িত হ‌বে।

অর্থায়নের ২ দশমিক ৮ মি‌লিয়ন পাউন্ড তিন লাখ ১৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সরবরাহ করতে সহায়তা কর‌বে ডব্লিউএফপি। এছাড়া ২ দশমিক ৪ মি‌লিয়ন পাউন্ড ৪ লাখ ৮৯ হাজার ৮শ রোহিঙ্গা শরণার্থীর রান্নার গ্যাস সরবরাহ করতে সহায়তা কর‌বে আইওএম ও ইউএনএইচসিআর।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক প্রয়োজনে সাড়া দিতে এবং অত্যাবশ্যকীয় খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহ করতে রো‌হিঙ্গা‌দের জন্য ৫ দশমিক ২ মি‌লিয়ন পাউন্ডের নতুন এ প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

হাইক‌মিশনার বলেন, যুক্তরাজ্য এই সংকটে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচেষ্টাকে স্বীকৃতি দেই এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, ২০১৭ সাল থে‌কে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী সম্প্রদায়ের জন্য ৩৭৯ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ